online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সার্চে সরাসরি এআই যুক্ত করলো গুগল, এলো জেমিনি ৩

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বড় পদক্ষেপ নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল জেমিনি ৩ উন্মোচনের পরই সরাসরি সার্চ সেবায় যুক্ত করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক ঘোষণায় বিষয়টি জানায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এ ধরনের সিদ্ধান্ত গুগলের ইতিহাসে এই প্রথম।
এর আগে জেমিনি মডেলের নতুন সংস্করণ ব্যবহারকারীর হাতে পৌঁছাতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অপেক্ষা করতে হতো। এবার সেই ধারা বদলেছে। ঘোষণার দিনেই সার্চে সক্রিয় হয়ে গেছে জেমিনি ৩। 
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, “এটাই আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল। ব্যবহারকারীরা শুরু থেকেই এর সুবিধা পাবেন।”
গুগল জানিয়েছে, জেমিনি ৩ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমানে শীর্ষে রয়েছে। এআই কর্মক্ষমতা যাচাইয়ের যেসব পরীক্ষায় বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে, সেসবের বেশির ভাগ ক্ষেত্রেই জেমিনি ৩ এগিয়ে আছে।

নতুন মডেলের ওপর ভিত্তি করে গুগল নিয়ে এসেছে আরেকটি বড় ফিচার— জেমিনি এজেন্ট। এটি ব্যবহারকারীর হয়ে বহু ধাপের জটিল কাজ করতে পারে। যেমন চাকরির আবেদন সাজানো, ইমেইল সংগঠিত করা, ভ্রমণ পরিকল্পনার বুকিং করা, এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্তও দিতে পারে.

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের এআই ল্যাবের প্রধান ডেমিস হাসাবিস যে ‘সর্বজনীন সহকারী’-এর স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখছেন, জেমিনি এজেন্ট সেই স্বপ্নের বাস্তব রূপ।

জেমিনি অ্যাপেও এসেছে বড় পরিবর্তন। এখন যেকোনো প্রশ্নে উত্তর আসবে ওয়েবসাইটের মতো করে। চিত্র, ভিজ্যুয়াল উপাদান, ইন্টারঅ্যাক্টিভ অংশ— সব মিলিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মসৃণ হবে। 

বিশ্লেষকেরা বলছেন, এখন আর শুধু গবেষণা নয়, এআই নিয়ে প্রতিযোগিতা বাস্তব আয়ের ওপর দাঁড়িয়ে গেছে। গুগলের ক্লাউড সেবায় এআই-সম্পর্কিত আয় যেমন বাড়ছে, তেমনি সার্চে জেমিনি ৩–এর যুক্ত হওয়া প্রযুক্তি দুনিয়ায় নতুন বার্তা দিচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোন থেকে এয়ারড্রপেই ফাইল শেয়ার করা যাবে অ্যানড্রয়েডে

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

7

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

10

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

11

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

17

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

20