online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সরকারের মতে, শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা, অনলাইন নিরাপত্তা বাড়ানো এবং ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বয়স যাচাইয়ের প্রক্রিয়া কঠোর করা হবে এবং সব প্ল্যাটফর্মকে বাধ্যতামূলকভাবে নিয়ম মানতে হবে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ক্ষতিকর কনটেন্ট, সাইবার বুলিং, গ্রুমিং এবং অস্বাস্থ্যকর আচরণ থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিল।
সরকার জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, থ্রেডস, রেডিট, এক্স, কিক ও টুইচসহ ১০টি প্ল্যাটফর্মে ১৬ বছরের নিচের কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। বর্তমানে যারা এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তাদের অ্যাকাউন্টও বন্ধ বা মুছে ফেলতে হবে। নিয়ম ভাঙলে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে।


বয়স যাচাইয়ের জন্য কম্পানিগুলোকে ‘যৌক্তিক প্রযুক্তিগত ব্যবস্থা’ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো পদ্ধতি বলা হয়নি, তবে সম্ভাব্য প্রযুক্তি হিসেবে সরকারি আইডি দিয়ে বয়স যাচাই, মুখ বা কণ্ঠ শনাক্তকরণ এবং অনলাইন আচরণ বিশ্লেষণের মাধ্যমে বয়স নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। ব্যবহারকারীর নিজস্ব বয়স ঘোষণা বা শুধু বাবা-মায়ের অনুমতির ওপর আর নির্ভর করা যাবে না।

মেটা জানিয়েছে, তারা ৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার কিশোরদের অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করবে।

ভুল অ্যাকাউন্ট বন্ধ হলে সরকার-স্বীকৃত পরিচয়পত্র বা ভিডিও সেলফির মাধ্যমে বয়স যাচাই করে তা পুনরায় সক্রিয় করা যাবে। অন্য প্ল্যাটফর্মগুলো এখনো সুস্পষ্ট কোনো পরিকল্পনা জানায়নি।
তবে এ সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, এই নিষেধাজ্ঞা বাস্তবে শিশুদের অনলাইন ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। কারণ গেমিং প্ল্যাটফর্ম, ডেটিং অ্যাপ বা এআই চ্যাটবট এসব নিয়মের আওতায় নেই।


অনেক কিশোর আগেই ভুয়া বয়স, ভিপিএন বা বিকল্প অ্যাপ ব্যবহার করে এসব সীমাবদ্ধতা পাশ কাটানোর পথ বের করেছে। তবু অস্ট্রেলিয়া সরকার বলছে, এটি শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ার দিকে একটি বড় পদক্ষেপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

11

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

12

আবারও ফিরে আসুক নিরপেক্ষ নির্বাচন

13

রঙিন কাগজে মোড়ানো অসুস্থ গনতন্ত্রের গল্প!

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20