online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইফোন থেকে এয়ারড্রপেই ফাইল শেয়ার করা যাবে অ্যানড্রয়েডে

অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল বলেছে, তারা তাদের সর্বশেষ পিক্সেল স্মার্টফোনগুলোকে অ্যাপল ইনকর্পোরেটেডের এয়ারড্রপ প্রটোকল ব্যবহার করে আইফোনের সঙ্গে ছবি ও অন্যান্য ফাইল বিনিময় করার উপায় তৈরি করেছে—এটি প্রতিদ্বন্দ্বী অ্যাপলের কঠোরভাবে সুরক্ষিত একচেটিয়া ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করার সাহসী প্রচেষ্টা।

এক দশকেরও বেশি সময় ধরে এয়ারড্রপ অ্যাপলের সফটওয়্যার প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত এবং আইফোন, আইপ্যাড ও ম্যাকের মধ্যে দ্রুত, ওয়্যারলেস ফাইল আদান-প্রদান করতে দেয়। অ্যানড্রয়েডের জন্য গুগলের একটি অনুরূপ ফিচার আছে, যার নাম কুইক শেয়ার।

গুগল বৃহস্পতিবার এক চমকপ্রদ ঘোষণায় বলেছে, ‘পরিবার ও বন্ধুদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন তা গুরুত্ব পাওয়া উচিত নয় — শেয়ারিংয়ের কাজটি সহজেই হওয়া উচিত।

ব্লুমবার্গ নিউজের প্রশ্নে গুগলের এক মুখপাত্র বলেছেন, এ ফিচার তৈরিতে অ্যাপলের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ‘আমরা আমাদের নিজস্ব বাস্তবায়নের মাধ্যমে এটি করেছি। আমরা একটি তৃতীয় পক্ষের নিরাপত্তা সংস্থাকে যুক্ত করেছি এবং সেটআপটি আমাদের নিজস্ব গোপনীয়তা ও নিরাপত্তা দল দ্বারা সম্পূর্ণভাবে যাচাই করা হয়েছে।’

এ ব্যাপারে অ্যাপল মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

গুগলের প্ল্যাটফর্ম নিরাপত্তা ও গোপনীয়তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্লেইডারম্যাখার এক পৃথক ব্লগ পোস্টে লিখেছেন, ‘এই ফিচারটি কোনো ওয়ার্কঅ্যারাউন্ড ব্যবহার করে না; সংযোগটি সরাসরি এবং পিয়ার-টু-পিয়ার, অর্থাৎ আপনার ডেটা কখনো কোনো সার্ভারের মধ্য দিয়ে পাঠানো হয় না, শেয়ার করা কনটেন্ট কখনো লগ হয় না এবং বাড়তি কোনো ডেটা শেয়ার হয় না।’

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী বন্ধু ও পরিবারের কাছ থেকে ফাইল পেতে আইফোন ব্যবহারকারীদের এয়ারড্রপ সেটিং ‘এভরিওয়ান ফর ১০ মিনিটস’-এ রাখতে হবে। নিয়মিত এয়ারড্রপ ট্রান্সফারের মতোই, স্ক্রিনে পাঠানোর অনুরোধ যার নাম দেখাবে, আইফোন ব্যবহারকারী সেটি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। আপাতত গুগলের সদ্য প্রকাশিত পিক্সেল ১০ লাইনআপের একটি ডিভাইস প্রয়োজন এবং ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে।

কয়েকটি প্রাথমিক পরীক্ষায়, পিক্সেল ১০ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের মধ্যে ছবি পাঠানো–নেওয়া ঘোষণার মতোই কাজ করেছে। পিক্সেল একটি কাছাকাছি থাকা ম্যাকেও ফাইল পাঠাতে পেরেছে। গোপনীয়তার ব্যবস্থা হিসেবে, প্রতি বার ১০ মিনিট শেষ হলে এয়ারড্রপ আবার ‘কন্টাক্টস ওনলি’-তে ফিরে যায়। তাই পিক্সেল ১০ থেকে বা পিক্সেলে ফাইল পাঠানো–নেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেটি ‘এভরিওয়ান ফর ১০ মিনিটস’-এ রয়েছে।

গুগল এটিকে ভোক্তাদের জন্য নতুন সুবিধা হিসেবে উপস্থাপন করছে—যাতে অপারেটিং সিস্টেম ভিন্ন হলেও ফাইল সহজে শেয়ার করা যায়।


তারা এটিকে আরসিএস বা রিচ কমিউনিকেশন সার্ভিসের উত্থানের সঙ্গে তুলনা করেছে, যা আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টেক্সট ও উচ্চমানের ছবি–ভিডিও শেয়ার করা সহজ করেছে। অ্যাপল গত বছর নিয়ন্ত্রক চাপে এই মানদণ্ড প্রয়োগ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

আইফোন থেকে এয়ারড্রপেই ফাইল শেয়ার করা যাবে অ্যানড্রয়েডে

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

9

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

16

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

20