অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

ঝালকাঠির রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান। সভার সভাপতিত্ব করেন উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইনুন নাহার বেগম। 

সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বাঘেরহাট শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা, মাদ্রাসা সুপার ফজলে আলী, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয় পর্যায়ে গাইডস আন্দোলনকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানপ্রধানদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গার্লস গাইড সদস্যরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

8

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

9

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

12

শেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল

18

শতবর্ষী বেহাল এই কলেজে পাঠদান!

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20