অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর এলাকায় এবং আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে এ দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানান, সোনাহাট স্থলবন্দর দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক মজিবর রহমান (৪০) যানটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মজিবর রহমান উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

অন্যদিকে জয়মনিরহাট বাজার এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন, পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), মো. সেলিম (২২), মো. সোহেল (২৮) এবং জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মজিবর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মজিবরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

1

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

কেজিডিসিএল ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

15

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

16

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

17

শতবর্ষী বেহাল এই কলেজে পাঠদান!

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20