online@desk
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই একটি বাণিজ্যিক চুক্তি হতে পারে। এই নিয়ে দুদেশের মধ্যে আলোচনাও চলছে। এর মধ্যেই ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, গুজরাটের জামনগরে অবস্থিত তাদের একমাত্র রপ্তানিকারী শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। 

এছাড়া ট্রাম্প ও মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের ওপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা।

প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রিলায়েন্স জানিয়েছে জামনগরের এসইজেড শোধনাগারে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়েছে। 

খবরে বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবস্থার অংশ হিসাবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মূলত, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। 
রিলায়েন্স জানিয়েছে, ২০ নভেম্বর থেকে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাক শোধনাগারে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে।

রিলায়েন্সের মুখপাত্র জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে, এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি হবে সেগুলো এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি। ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে চলা পণ্য আমদানির বিধিনিষেধের জন্যই এই কাজ নির্ধারিত সময়ের আগেই করা হয়েছে। 

গুজরাটের জামনগরে দুটি রিফাইনারি চালায় রিলায়েন্স। ডমেস্টিক ট্যারিফ এরিয়া ইউনিট, মূলত ভারতীয় বাজারে পরিষেবা দেয়। 

অন্যদিকে এসইজেড ইউনিট মূলত রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেডের অধীনে নির্মিত। এখান থেকে মূলত রপ্তানির কাজ হয়। 

রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফ্ট এবং লুকঅয়েল রাশিয়া থেকে ভারতে আসা বেশিরভাগ অপরিশোধিত তেল সরবরাহ করে। রোসনেফ্টের সঙ্গে প্রতিদিন ০.৫ মিলিয়ন ব্যারেল তেলের চুক্তি রয়েছে রিলায়েন্সের। রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট এবং লুকঅয়েলের সঙ্গে লেনদেনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২১ নভেম্বর শেষ হবে। 

এর একদিন আগেই এই বিবৃতিটি দিয়েছে রিলায়েন্স। মার্কিন যুক্তরাষ্ট্র ২২ অক্টোবর উভয় সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি বিবৃতিতে জানান, ইউক্রেনে ভয়াবহ এবং অর্থহীন এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন। তিনি তা বন্ধ করতে আগ্রহী নন। এর শাস্তিস্বরূপ দুই বৃহত্তম রুশ তেল সংস্থা রসনেফট এবং লুকঅয়েল-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এই দুই তেল সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। তারা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি নতুন সেনেট আইনকে সমর্থন করবেন। এই আইনের মাধ্যমে মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো ক্ষমতা পাবে ওয়াশিংটন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

বিমা আইন সংশোধনের আগে আইডিআরএ'র সংস্কার প্রয়োজন

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

আইফোন থেকে এয়ারড্রপেই ফাইল শেয়ার করা যাবে অ্যানড্রয়েডে

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

10

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল

11

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

18

আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20