অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানকে অবশ্যই জাতিসংঘের পরমাণু সংস্থাকে ‘পূর্ণ সহযোগিতা’ করতে হবে। বুধবার এ খসড়ার কপি হাতে পেয়েছে এএফপি। 

ভিয়েনা থেকে এএফপি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও জাতিসংঘের পরমাণু সংস্থার মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।

যুদ্ধের পর থেকে সংস্থার পরিদর্শকদের ফোর্দো ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে তারা অন্যান্য স্থানে যেতে পেরেছেন।

খসড়া প্রস্তাবটি এ সপ্তাহে আইএইএ পরিচালনা পর্ষদের বৈঠকে ভোটের জন্য পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে জোর দিয়ে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা অবশ্যই মেনে চলতে হবে।

এতে আরও আহ্বান জানানো হয়েছে, ইরান সংস্থার অনুরোধ অনুযায়ী ‘প্রবেশাধিকার’ প্রদান করতে হবে।

গত সপ্তাহে আইএইএ ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করতে দেওয়ার আহ্বান জানায়। প্রস্তাবে বলা হয়, গত পাঁচ মাসে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে আইএইএকে চাওয়া তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার বলেন, দেশে কোনো অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নেই। বর্তমানে ‘কোনো সমৃদ্ধকরণ’ চলছে না। কারণ সাম্প্রতিক ইসরাইলি যুদ্ধে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

1

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

2

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

3

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20