online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৎস্য সনদ জটিলতায় আখাউড়া বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে।

মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি বন্ধ রয়েছে বলে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানিয়েছেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশেপাশের সাতটি রাজ্যে হিমায়িত মাছ রপ্তানি হয়। আর মাছ রপ্তানির ক্ষেত্রে সনদ দেয় মৎস্য বিভাগ। তবে এতদিন সেই সনদ ম্যানুয়ালি দিলেও গত ১৩ নভেম্বর সনদটি অনলাইন করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।


তবে মৎস্য অধিদপ্তর এটি না করায় বৃহস্পতিবার থেকে বিল এন্ট্রি করতে পারছেন না রপ্তানিকারকরা। এর ফলে বন্ধ রয়েছে মাছ রপ্তানি কার্যক্রম।

ফারুক বলেন, “বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেই। তখন মৎস্য অফিসের মাধ্যমে সার্টিফিকেট আনতে গেলে বিষয়টি জানাজানি হয়।

“পরে এক কর্মকর্তার বিশেষ অনুমতি নিয়ে নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো হয়।”


তিনি বলেন, “কিন্তু বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না। এ অবস্থায় আমরা মাছ রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এনবিআরের নির্দেশনার বিষয়টি তাদের আগে থেকে জানা ছিল না। বুধবারই জানতে পেরেছেন।

মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র

7

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

10

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

11

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

12

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

13

ভূমিকম্প কেন হয়, বিজ্ঞান কী বলে

14

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

15

আবারও ফিরে আসুক নিরপেক্ষ নির্বাচন

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

19

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

20