অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে মো. কামাল উদ্দিনের হাতে ১৮ লাখ টাকার চেক তুলে দেন।

চেক গ্রহণ শেষে মো. কামাল উদ্দিন জানান, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হকের আন্তরিকতা ও সহযোগিতায় এই চেক পেয়েছি। কাউকে এক টাকাও অনৈতিকভাবে দিতে হয়নি। ভবিষ্যতেও যাতে সাধারণ মানুষ সহজে ক্ষতিপূরণ পেতে পারে, সে বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করছি।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, দীর্ঘদিন পর একটি এল এ মামলার নিষ্পত্তি হলো। 

রুমা উপজেলার ৩৬৬ নম্বর সেংগুম মৌজার মৃত সুবেদার জাফর আহমেদের ছেলে কামাল উদ্দিনের কাছে ১৮ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. মাহাবুব আলম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

6

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

রঙিন কাগজে মোড়ানো অসুস্থ গনতন্ত্রের গল্প!

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

14

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

15

কেজিডিসিএল ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20