online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলশানের ৫ ফার্মেসিকে লক্ষাধিক ঢাকা জরিমানা

চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও অনুমোদনবিহীন ওষুধ আমদানি ও বিক্রয়ের দায়ে রাজধানী গুলশানের পাঁচ ফার্মেসিতে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স-এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শায়লা নওশাদ, ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক, ওষুধ তত্ত্বাবধায়ক মো. ইমরান হোসেন এবং ওষুধ তত্ত্বাবধায়ক তানজিরা আইরিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায় বলেন, অভিযান পরিচালনা করতে এসে হাতেনাতে প্রমাণ পেলাম চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি করছে। গুলশান-১ অভিযানে ইসলামিয়া ফার্মেসি, গুলশান ফার্মা, বরিশাল ফার্মা ও লাজ ফার্মাকে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ এর (ঘ) ধারা মোতাবেক ২০ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা এবং তামান্না ফার্মেসিতে সরকারের অনুমোদনবিহীন বিদেশি ওষুধ আমদানি ও বিক্রয়ের দায়ে ৪০ (খ) এবং ৪১ (২) ধারা মোতাবেক মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনির উদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশ ৯৮ শতাংশ ওষুধ নিজেরাই উৎপাদন করে এবং এসব ওষুধ মানসম্পন্ন। বাকি ২ শতাংশের ক্ষেত্রে ওষুধ প্রশাসন অনুমোদন দিয়ে থাকে।

যে ওষুধগুলো বাংলাদেশে পর্যাপ্ত রয়েছে তা অনুমোদন দেওয়ার সুযোগ নেই। 
তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এখন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির পথে এক বড় চ্যালেঞ্জ। আমাদের এই অভিযানের উদ্দেশ্য হলো এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

1

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

আইফোন থেকে এয়ারড্রপেই ফাইল শেয়ার করা যাবে অ্যানড্রয়েডে

4

Finance Talk Episode 01

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

আবারও ফিরে আসুক নিরপেক্ষ নির্বাচন

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

রঙিন কাগজে মোড়ানো অসুস্থ গনতন্ত্রের গল্প!

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20