online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে অচলাবস্থার সৃষ্টি হয়েছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার রাত পর্যন্ত।

কোটাবিরোধী ঐক্যজোটের ডাকা এ হরতালের সমর্থনে সকাল থেকেই রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পিকেটিং শুরু করেন আন্দোলনকারীরা। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে শপিংমল, বিপণীবিতান ও অধিকাংশ দোকানপাটও বন্ধ পাওয়া গেছে। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে আন্তঃজেলা পরিবহন এবং জেলার ৬টি উপজেলার সঙ্গে নৌযান চলাচলও।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। কয়েকটি স্থানে পিকেটিং চললেও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কোটাবিরোধী ঐক্যজোটের মুখপাত্র ইমাম হোসেন ইমু বলেন, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা অনুসারে নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তা উপেক্ষা করছে। তারা ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটা ধরে নিয়োগ দিতে চায়, যা “চরম বৈষম্যমূলক” বলে উল্লেখ করেন তিনি। এ বৈষম্যের প্রতিবাদেই ৩৬ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে বলে জানান ইমু। তার দাবি, রাঙামাটির সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত শিক্ষা বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২১ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ এনে বুধবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ঘোষণা দেয় কোটাবিরোধী ঐক্যজোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

3

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

4

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

শতবর্ষী বেহাল এই কলেজে পাঠদান!

10

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20