online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেসব সবজি খেলে কন্ট্রোল থাকবে কোলেস্টেরল

কোলেস্টেরল বাড়লে রক্ষা নেই। কারণ কোলেস্টেরল বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নানা জটিল রোগ। আর এ থেকেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে কোলেস্টেরল ধরা পড়লেই ভেঙে পড়ার কিছু নেই। কারণ কোনো ওষুধ ছাড়াই আপনি স্বাভাবিক খাবারের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারবেন। 

আর সেটি কার্যকরী ভূমিকা রাখে কিছু বিশেষ সবজি। যে সবজিগুলো ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইটোস্টেরল, ভিটামিন ও খনিজ— কোলেস্টেরল শরীর থেকে বের করতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়। 

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন সবজি খেলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে—

পালংশাক

আপনার শরীরের জন্য শাকের মধ্যে পালংশাকই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে। কারণ পালংশাকে রয়েছে লুটেইন, ফাইবার, ভিটামিন 'এ', ভিটামিন 'সি' ও ভিটামিন 'কে', যা এলডিএল কমাতে সাহায্য করে। আর পালংশাকে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্তনালিকে পরিষ্কার করে এবং প্লাক জমতে দেয় না। সালাদ, স্যুপ বা ভাজা—সবরকম ভাবেই খাওয়া যায় পালংশাক।

টমেটো

টমেটো কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কারণ টমেটোতে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট, যা খারাপ কোলেস্টেরল কমাতে বিশেষ কার্যকর। প্রতিদিন টমেটো সালাদ বা রান্না করা অবস্থায় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে ।

বাঁধাকপি

বাঁধাকপি একটি ক্রুসিফেরাস সবজি। এতে রয়েছে সালফার যৌগ, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট। এসব কোলেস্টেরল শোষণ রোধ করে তা শরীর থেকে বের করে দেয়। কম তেলে রান্না বা সালাদে কাঁচা খেলে আরও বেশি উপকার পাওয়া যায়।

করলা

করলা রক্তে চর্বি ও শর্করা কমাতে অত্যন্ত উপকারী। এতে থাকা ফাইবার লিভারকে ভালো রাখে। আর খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। জুস হিসেবে এটি খাওয়া সবচেয়ে বেশি ভালো। ভাজাও খেতে পারেন, তবে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো।

গাজর

প্রতিদিন গাজর খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। কারণ গাজরে থাকা সলিউবল ফাইবার ও বিটাক্যারটিন রক্তে এলডিএল কমাতে সাহায্য করে। নিয়মিত গাজর খেলে শরীরের টক্সিন বের হয় এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। স্ন্যাক্স হিসেবে কাঁচা গাজর, স্যুপ বা জুস করেও খাওয়া যায়।

লাউ

লাউয়ে পানির পরিমাণ বেশি থাকে। এতে আপনার স্বাস্থ্য সতেজ থাকে। কারণ লাউয়ে রয়েছে ভরপুর ফাইবার, যা শরীরকে হাইড্রেট রাখে এবং লিভারের চাপ কমিয়ে দেয়। 

এসব সবজি আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

শেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

8

ভূমিকম্প কেন হয়, বিজ্ঞান কী বলে

9

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

10

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

বিমা আইন সংশোধনের আগে আইডিআরএ'র সংস্কার প্রয়োজন

16

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20