online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারীদের প্রতি সহিংসতা মানবতার আদি অবিচার, নির্যাতিত এক তৃতীয়াংশ

বিশ্বের প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে সঙ্গীর দ্বারা নির্যাতন কিংবা যৌন সহিংসতার শিকার হয়েছেন। বিশ্বজুড়ে প্রায় ৮৪ কোটি নারী এমন সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) । এমন সহিংসতাকে মানবতার আদি অবিচার উল্ল্যেখ করে বুধবার (১৯ নভেম্বর) নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিওএইচও।   
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে ১৫ বছর বা তার বেশি বয়সি ৩১ কোটি ৬০ লাখ নারী ও কিশোরী শারীরিক কিংবা যৌন সহিংসতার মুখোমুখি হয়েছেন।

নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস সামনে রেখে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ পর্যন্ত ১৬৮টি দেশ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সংস্থাটির তথ্য মতে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২০২২ সালে বৈশ্বিক বৈদেশিক সহায়তার মাত্র ০.২ শতাংশ ব্যয় হয়েছে । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সাহায্য কমানোর সিদ্ধান্ত নেওয়ায় ২০২৪ সালে এ বরাদ্দ আরও হ্রাস পেয়েছে।

এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ, দীর্ঘস্থায়ী সংকট, বাস্তুচ্যুতি, পরিবেশগত অবনতি এবং প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি সবকিছু মিলিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস বলেছেন, নারীর প্রতি সহিংসতা মানবতার ইতিহাসে অন্যতম আদি ও মারাত্মক অবিচার। অথচ এটি সবচেয়ে কম গুরুত্ব পাওয়া সমস্যাগুলোর একটি। অর্ধেক জনগণ ভয় এবং অনিরাপত্তার মধ্যে থাকলে কোনো সমাজই ন্যায়সংগত বা নিরাপদ দাবি করতে পারে না।

ডব্লিউএইচও জানিয়েছে, বৈশ্বিক অগ্রগতি সত্ত্বেও নারীর বিরুদ্ধে সহিংসতা এখনো একটি অবহেলিত সংকট এবং তা মোকাবিলায় বরাদ্দ মারাত্মকভাবে অপর্যাপ্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

2

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

7

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

8

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20