online@desk
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

এলসি জটিলতায় মেঘনা সিমেন্ট, বেড়েছে লোকসান

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট পিএলসি ভয়াবহ সংকটের মধ্যে পড়েছে। ঋণ খেলাপি হওয়ায় কোম্পানিটি লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে পারছে না। এতে বন্ধ হয়ে গেছে কাঁচামাল আমদানি। ফলে ধারাবাহিক লোকসানের বেড়াজালে বন্দি হচ্ছে কোম্পানিটি। টানা দুই বছর লোকসানের শেষ বছরে লোকসান বেড়েছে ৫ গুণ। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে কোম্পানিটি তার ব্যবসা পরিচালনার কার্যক্রম ঠিকভাবে চালিয়ে নিতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।

মেঘনা সিমেন্টের গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিয়োজিত নিরীক্ষক এমন শঙ্কা প্রকাশ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিরীক্ষক তার মতামত জানিয়েছেন।

নিরীক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির পণ্য বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। কোম্পানিটি আগের অর্থবছরের ১৮৬ কোটি ৯০ লাখ টাকার পণ্য বিক্রি করলেও আলোচিত অর্থবছরে মাত্র ২৭ কোটি ৫০ লাখ টাকার পণ্য বিক্রি করতে পেরেছে।

নিরীক্ষক জানিয়েছে, কোম্পানিটি ঋণ পরিশোধে ব্যর্থতায় খেলাপির তালিকাভুক্ত হয়েছে। এতে সিমেন্ট উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির এলসি খুলতে পারছে না। ফলে কাঁচামালের অভাবে কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানায় অন্য কোম্পানির পণ্য (সিমেন্ট) উৎপাদনের মাধ্যমে ব্যবসা সচল রাখা হয়েছে। এই অবস্থায় কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান ৩৬ টাকা ৫৮ পয়সা হারে নিট লোকসান করেছে ১১৫ কোটি ৫৫ লাখ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ৭ টাকা ১৬ পয়সা হারে নিট লোকসান হয়েছিল ২২ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির নিট লোকসান বেড়েছে ৯২ কোটি ৯৪ লাখ টাকা বা ৪১১ শতাংশ (৫ দশমিক ১১ গুণ)।

লোকসানের কারণে কোম্পানিটি আলোচিত দুই অর্থবছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। ২০২২-২৩ অর্থবছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ২১ টাকা ৯০ পয়সা হারে নিট লোকসান হয়েছে ৬৯ কোটি ১৮ লাখ টাকা। সে হিসেবে ২০২৩-২৪, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাস মিলিয়ে (মোট ২৭ মাসে) কোম্পানির নিট লোকসান হয়েছে ২০৭ কোটি ৩৪ লাখ টাকা।

ধারাবাহিক লোকসানে কোম্পানির রিজার্ভ তহবিলও ছোট হয়ে আসছে। বর্তমানে কোম্পানির রিজার্ভে মাত্র ৮৭ কোটি ৩৩ লাখ টাকা রয়েছে। এমন লোকসান চলতে থাকলে কোম্পানির রিজার্ভ দ্রুতই ঋণাত্মক হয়ে পড়বে।

১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা প্রায় ৩ কোটি ১৬ লাখ। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মালিকানা ৫৮ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতির অংশ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের উপরই বেশি পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

মাগুরায় হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

শতবর্ষী বেহাল এই কলেজে পাঠদান!

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

ভূমিকম্প কেন হয়, বিজ্ঞান কী বলে

20